আজ
|| ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
পিইউবি তে পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫
দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি) প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করেছে "পিঠা উৎসব ১৪৩১"। সকালে পিইউবি'র ভারপ্রাপ্ত উপাচার্য জনাব অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব শাহ নুরুন্নবী, প্রক্টর জনাব মোঃ হাবিবুর রহমান সহ সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ফিতা কেটে পিঠা উৎসবটির উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব জনাব মুহম্মদ নাজমুল হাসান।
এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইউবি'র বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মাহমুদুর রহমান এবং এনএপিডি'র পরিচালক ড. নুরুজ্জামান। এ পিঠা উৎসব উপলক্ষে পিইউবি প্রাঙ্গণ বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলম মেলায় পরিণত হয়েছে। নান্দনিক সাজে সজ্জিত বিভিন্ন স্টলগুলোতে হরেকরকম মুখরোচক পিঠা-পুলির পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এছাড়াও দিনব্যাপী এ উৎসবে দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.