আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ক্ষমতায় থেকে দল গঠন মানুষ স্বাভাবিকভাবে নেবে না: সাকি
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৫
ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ স্বাভাবিকভাবে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে চাইলে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে তরুণদের মাধ্যমে সেজন্য নতুন পথে হাঁটার সক্ষমতা অর্জন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সহযোগিতা নেয়ার আহ্বান জানিয়েছেন জোনায়েদ সাকি। গণতান্ত্রিক শক্তিবিহীন নতুন বন্দোবস্ত সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এই সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। জুলাই গণহত্যার বিচার, শহীদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.