আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শিল্পীদের ফান্ড রাজনৈতিক কাজে ব্যবহার করতো বিগত সরকার: ফারুকী
প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৫
সংস্কৃতি মন্ত্রণালয়ের বেশিরভাগ ফান্ড শিল্পীদের উন্নয়নে ব্যবহার না করে রাজনৈতিক কাজে ব্যবহার করেছিলো বিগত সরকার। এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফকির লালন সাঁইজির ২৫০তম আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের কালচারের একটি উল্লেখযোগ্য পাঠ বাউল ও সুফি গান। প্রকৃত শিল্পীদের উন্নয়নে কাজ করে যাবে সংস্কৃতি মন্ত্রণালয়। সামনে বাউল ও সুফি শিল্পীদের ডাটাবেজ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, সামনে শিল্পীদের রাজনৈতিক কাজে ব্যবহারের আর কোনো সুযোগ দেয়া হবে না। পরর্তীতে যারা সরকারে আসবে তারাও রাজনৈতিক কাজে ব্যবহার করবে না এমনটাই জানান উপদেষ্টা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.