আজ
|| ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম ৬ দিনের রিমান্ডে
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে (২৭ জানুয়ারি) তাকে তোল হয় সিএমএম কোর্টে। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঈশিতা ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। মামলায় এনামুর ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.