আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৫
ভাটারা থানার অস্ত্র মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৮ জানুয়ারি) তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা দেয়ার আদেশ দেন আদালত।
এর আগে, গত ১৫ জানুয়ারি বিকেলে আদালতে নেয়া হয় মতিউর রহমানকে। ওই দিন অস্ত্র মামলায় মতিউর রহমানের ৩ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া দুদকের দায়ের করা মামলায় মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য্য করা হয়।
মতিউর রহমান আদালতকে জানান, আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার তিনি। গোয়েন্দা সংস্থা ছয় মাস ধরে তার ছেলেকে ব্যবহার করে ছাগলকাণ্ড ঘটায় বলেও দাবি করেন তিনি।
এর আগে, মঙ্গলবার সন্ত্রীক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি শর্ট গান ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। সেই ঘটনায় রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.