আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
হাজারীবাগে লেদার গোডাউনে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ১২টি ইউনিট
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৫
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি লেদারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ভবনটিতে ৮ থেকে ১০ জন শ্রমিক আটকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরে হাজারীবাগের ট্যানারির কাঁচাবাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় ফিনিক্স লেদারের গোডাউনে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে পর্যায়ক্রমে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.