আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২৫
প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, জারাক আহমেদ, আবুল কালাম রিফতিয়ার, মো. জামির হোসেন, মো. সজল আহম্মেদ ও আব্দুর রহমান রুবেল।
ব্রিফিংয়ে জানানো হয়, পরস্পর যোগসাজশে প্রতারণা করে বেড়াতো চক্রটি। তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগের পর পুলিশ গাড়ি উদ্ধারসহ পাঁচ প্রতারককে আটক করে। গত মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এই গাড়িগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তেজগাঁও থেকে নদ্দার একটি শোরুমের উদ্দেশ্যে নিয়ে যায়। তবে পরবর্তী সময়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায়। একইসঙ্গে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.