আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব: মুফতি মাসুম বিল্লাহ
প্রকাশের তারিখঃ ১৪ জানুয়ারি, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাতে রেলস্টেশন, ১নং রেলগেইট আশপাশ এলাকায় রাতে অসহায়দের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, সদস্য মো. মোস্তফা তালুকদার, যুবনেতা আ. মতিন হাবিবী।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, প্রচণ্ড শীতে আমরা ঘরের ভিতরে কম্বল ছাড়া ঘুমাতে পারি না অথচ দেখা যায় অনেক মানুষ ঠান্ডা ফ্লোরে হালকা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। এদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.