আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
সিলেটে হাসলো রনি-জাকিরের ব্যাট, দুইশ ছাড়ানো সংগ্রহ স্ট্রাইকার্সের
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা পর্বে বিপিএলের একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে জয়ের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত পারেননি জাকের আলীরা। সিলেটে এবার নাহিদ রানা-আকিফ জাভেদদের ওই রংপুরের বিপক্ষে প্রথমে ব্যাট করে দুইশ ছাড়ানো সংগ্রহ করেছে সিলেট। শেষ পর্যন্ত থেমেছে ৪ উইকেটে ২০৫ রানে। এই ইনিংসে সিলেটের ব্যাটাররা ১৬টি ছক্কা হাঁকিয়েছেন। চারের শট ছিল ১১টি।
ফিফটি করেছেন দলটির স্থানীয় ব্যাটার রনি তালুকদার ও জাকির হাসান। সিলেট টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫ ওভারে ৪৭ রান পায়। জর্জ মানসি ১২ বলে ১৮ করে ফিরে যান। এরপর রনি ও জাকির ৪১ রান যোগ করেন।
রনি তালুকদার খেলেছেন ৩২ বলে ৫৪ রানের ইনিংস। তার ইনিংসটি সাতটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল। জাকির খেলেন ৩৮ বলে ৫০ রানের ইনিংস। তিনি চারটি ছক্কা হাঁকান। ইনিংসে ছিল না কোনো চারের শট।
শেষদিকে যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার অ্যারন জোনস ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। চারটি ছক্কার সঙ্গে একটি চার আসে তার ব্যাট থেকে। আর ৫ বলে তিন ছয়ের বিনিময়ে ২০ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলেন জাকের আলী অনিক।
রংপুর রাইডার্সের নাহিদ রানা ও পাকিস্তানের বাঁ-হাতি পেসার আকিফরা খরুচে ছিলেন এই ম্যাচে। নাহিদ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আকিফ ৪ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। শেখ মেহেদী ৪ ওভারে ৩৮ রান খরচায় শিকার করেছেন একটি উইকেট।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.