আন্দোলনে হতাহত ২২২৯ ব্যক্তির পরিবার সহায়তা পেয়েছে: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন
প্রকাশের তারিখঃ ১ জানুয়ারি, ২০২৫
ছাত্র-জনতার আন্দোলনে হতাহত দুই হাজার ২২৯ ব্যক্তির পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদের মধ্যে ৬২৮টি নিহতদের পরিবার ও এক হাজার ৬০১টি আহতদের পরিবার। বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বার্ষিক এ তথ্য জানানো হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ফাউন্ডেশনের এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ ৫ টাকা অনুদান জমা হয়েছে। এর মধ্যে ৪৭ কোটি ৩২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ফান্ডে ৬১ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ১৯৮ জনের পরিবারের সহায়তা পাওয়া বাকি রয়েছে। তালিকা যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পরে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। জানুয়ারিতে নিহতদের পরিবারকে আরও বড় অংকের আর্থিক সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com