বছরের প্রথম দিনে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ
প্রকাশের তারিখঃ ১ জানুয়ারি, ২০২৫
বছরের প্রথমদিন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ। এজন্য নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্রকে দায়ী করেছেন তিনি৷
বুধবার (১ জানুয়ারি) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ইলেকটনিকস ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন।
এতে এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বইগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা। ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই দেয়া হবে। সব বই ২০ জানুয়ারির মধ্য পাওয়া যাবে। এখন পর্যন্ত পাঠ্যপুস্তক বোর্ড ৪১ কোটির মধ্যে ৬ কোটি বই পাঠাতে পেরেছে।
বই ছাপাতে দেরির কারণ হিসেবে রিয়াজুল হাসান জানান, গত আড়াই মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করতে হয়েছে। বই উৎসবের নামে বিগত সরকার অপচয় করেছে বলেও অভিযোগ করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com