আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বিদেশে
প্রকাশের তারিখঃ ৩১ ডিসেম্বর, ২০২৪
সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, তাই পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে— এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এই আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের করা ৮ সদস্য তদন্তের কমিটির প্রধান নাসিমুল গনি। এ সময় তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হবে।
গতকাল সোমবার এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে আজ জমা দেয়ার কথা জানানো হয়।
গত বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিটের মধ্যে সচিবালয়ে পৌঁছায় ফায়ার সার্ভিসের দল। পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও ৫ ঘণ্টা সময় লাগে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.