আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে ৫৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২৪
সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচটার্জ (ওসি) এমএ বারী। এর আগে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, লক্ষ্মীপুর জেলার চরমোসন গ্রামের সফিক আলমের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
পুলিশ জানায়, তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে ৫৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো ঠ-১১-৮৫০১) জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.