আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
রূপগঞ্জে বান্ধবীর পর বন্ধুর লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘দুর্ঘটার শিকার’
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৪
রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে সুজানা নামে এক তরুণীর লাশ উদ্ধারের একদিন পর তার বন্ধু কাব্যের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল (এএসপি) মেহেদী ইসলাম।
নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলে জানায় পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একই লেকের অন্য পাশ থেকে সুজানা (১৮) নামের কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ পায় পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, গতকাল রূপগঞ্জে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। আজ আরেকটি ছেলের লাশ পাওয়া গেছে। প্রথমিকভাবে আমরা ধারণা করছি ওভার স্পীডিং করতে গিয়ে তারা রাস্তা থেকে ছিটকে পড়ে গেছে। ময়নাতদন্তের পর আমরা বিষয়টি নিশ্চিত করতে পারবো। আমরা ঘটনাস্থল থেকেই একটি মোটরসাইকেল উদ্ধার করেছি। এছাড়াও তাদের লাশ উদ্ধার করের সময় লাশ বাইকে বসার মত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর আজ বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.