আজ
|| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
স্থিতিশীলতা রক্ষায় সম্ভ্যব্য সময়ের আরও আগে ভোট চান এ্যানি
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা বলেছেন। তবে দেশের স্থিতিশীলতা রক্ষায় আরও আগে নির্বাচন হওয়া জরুরি, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে। দেশে স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত সরকার জরুরি।
তিনি আরও বলেন, দেশে যেভাবে গুম-খুন হয়েছে, তার জন্য শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার দ্রুত শেষ করতে হবে। এছাড়াও বিগত সরকারের আমলে দেয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.