আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
জনগণ এ দেশকে ভারতের সামনে পদানত হতে দেবে না: হাফিজ
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশের জনগণ জীবন দিতে রাজি কিন্তু দেশকে ভারতের সামনে পদানত হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেজর (অব) হাফিজ বলেন, ভারত প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে বিষিয়ে তুলেছে। প্রতিবেশী রাষ্ট্রকে দাবিয়ে রাখতে চায় তারা। তবে নতুন বাংলাদেশে ভারতের আগ্রাসন থাকবে না বলে জানান তিনি।
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে তিনি বলেন, ভারত যুদ্ধ শুরু করলে তা ভারতে গিয়েই শেষ হবে। দেশের ছাত্রসহ সকলকে সামরিক ট্রেনিং দিয়ে তৈরি করার দাবিও জানান এই বিএনপি নেতা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.