আজ
|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বগুড়ায় সেচ প্রকল্প নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৪
বগুড়ার গাবতলী এলাকায় সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে সজল নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ কৃষক । রোববার (৮ ডিসেম্বর) উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সিরাজুলের বসতবাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় নিহত সজলের স্বজনরা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। হত্যায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্প নিয়ে তেলিহাটা দক্ষিণপাড়া গ্রামের সজল এবং সিরাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। রোববার সকালে সজল হ্যালো বাড়ির পাশের ধান খেতে গেলে সেখানে সিরাজুলের সঙ্গে পূর্ব বিরোধের জেরে তার বাগবিতণ্ডা হয়।
তিনি আরও জানান, সিরাজুলের স্বজনরা সজল এবং তার সঙ্গে থাকা দুই ভাতিজাদের মারপিট করতে থাকে। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান সজল। এ সময় গুরুতর আহত হয় সজলের ভাতিজা সোহেল ও রুবেল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.