আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে চার কেজি গাঁজাসহ ২ যুবক আটক
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৪
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে সোমবার দুপুর ২ টায় সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকৈ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনার আমতলী থানার চাওরা লেদা এলাকার জসিম উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (২২) ও একই এলাকার মৃত ধলু গাজীর ছেলে মোঃ হাসান গাজী (৩০)।
পুলিশ জানায়, ‘মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা গামী ‘এশিয়া এয়ারকন পরিবহন’ নামের একটি যাত্রাবাহী বাস মহাসড়কের যাত্রী ছাউনীর সামনে পৌছাইলে আটককৃতরা পালানোর চেষ্টা করে। তখন সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমরা তাদের আটক করি। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে, উক্ত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে। আটককৃতের নামে এর আগেও আরও মাদক মামলা আছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.