আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
‘সম্পর্ক আটকে থাকার কারণ নেই, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চায় দিল্লি’
প্রকাশের তারিখঃ ৩ ডিসেম্বর, ২০২৪
একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকার কোনও কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক— এ কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে জরুরি তলব করে সরকার। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান প্রণব ভার্মা। সেখানে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে আমরা কাজ করতে ইচ্ছুক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা অগ্রগতি ও উন্নয়নের জন্যে একসাথে কাজ করার আগ্রহ আছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.