আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২৪
সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে থেকে আটক করা হয়।
আটককৃত যুবক হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাতরা (ধর্মপুর) এলাকার মৃত মিলনের ছেলে মোঃ লিটন (৩৮)।
পুলিশ জানায়, আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম হইতে ঢাকা গামী ‘ইতি’ পরিবহনের যাত্রাবাহী একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময়ে ঐ যুবককে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় তার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করিয়া আসছিল। আসামী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.