আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শ্রমিক আন্দোলন, নারায়ণগঞ্জে ওরিয়নের কারখানা ২ দিন বন্ধ
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৪
শ্রমিক আন্দোলনের জেরে নারায়ণগঞ্জে ওরিয়ন ফার্মার কারখানা দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার দিনভর বিক্ষোভের পর রাতে শ্রমিক ও কর্তৃপক্ষের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কারখানার ফটকে ঝুলানো এক নোটিশে বলা হয়, কারখানার উৎপাদন মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকবে।
এদিকে শ্রমিকরা জানান, মালিকপক্ষ ২৮ নভেম্বরের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখান দুইদিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শ্রমিকেরা।
শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে তাঁরা। গত দুদিন আগে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হলে আগামী ২৭ তারিখ দাবির বিষয়টি সমাধানের আশ্বাস মেলে। কিন্তু এরই মধ্যে আন্দোলনে অংশ নেওয়া ৩০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এর জেরেই সোমবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ করে ছাঁটাই করা ৩০ জনকে পুনর্বহাল ও প্রতিষ্ঠানের এক কর্মকর্তার অপসারণের দাবি জানায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.