আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সালমান এফ রহমানের শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।
নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সোমবার (২৫ নভেম্বর) তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে নেয় পুলিশ। রিমান্ড ও আদালতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে বেলা এগারটার দিকে বিক্ষুব্ধ জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন।
পরে বের করা হয় ঝাড়ু মিছিল। বিভিন্ন সড়ক ঘুরে বাগমারা বাজারে গিয়ে শেষ হয় মিছিলটি। বক্তারা বলেন, সালমান এফ রহমান বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত। তার ফাঁসির দাবি জানান তারা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ৪ দিন আগে বিস্ফোরক মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.