আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
ক্ষমা চাওয়ার কথা বললেও সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৪
গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে গনঅভ্যুত্থানে নিহত বনানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শহীদ নাফিজের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এসময় রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার শিশু-কিশোর কাউকে ছাড় দেয়নি। সেই রক্তপিপাসুকে বিতাড়িত করতে, জীবন দিয়েছেন নাফিজ-সাঈদ-মুগ্ধরা।
তিনি বলেন- আওয়ামী লীগের হাতে হাজারো শহীদের রক্ত। সুযোগ পেলে, তারা আবারও জনগণের গলা টিপে ধরবে। এ বিষয়ে সবাই সর্তক থাকার আহ্বান জানান রিজভী আহমেদ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.