আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ার আহ্বান উপদেষ্টা আসিফের
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৪
গত ১৬ বছরে চিকিৎসা খাতকে রাজনীতিকরণ করা হয়েছে। গত ৪ আগস্ট মেডিকেল কলেজগুলো থেকে শান্তি সমাবেশ বের হওয়া তার প্রমাণ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি চিকিৎসা খাতে রাজনীতিকরণ রুখে দেয়ারও আহ্বান জানান তিনি। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ ‘ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চিকিৎসা খাত ছাড়াও আরও অনেক খাতকে রাজনীতিকরণ করা হয়েছে। যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই উঠে না। ভবিষ্যতে সরকার বা রাজনৈতিক দলগুলো যেন বিষয়টির দিকে খেয়াল রাখে। এ সময় সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় ক্যাম্পের মাধ্যমে আহতদের সেবা দেয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছিলেন। এ সময় আন্দোলনে পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.