আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
রিমান্ড শেষে কারাগারে ডিএনসিসির সাবেক মেয়র আতিক
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২৪
রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন ও সাবেক র্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম আফনান সুমি ও মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। তবে এ দিন আসামিদের আদালতে হাজির করা হয়নি।
আইনজীবীরা জানান, উত্তরা পুর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম।
অন্যদিকে, যাত্রীবাড়ি থানার একই মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও র্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.