আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
পুলিশের ঊর্ধ্বতন ৩৪ কর্মকর্তাকে বদলি
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২৪
বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৪ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এবং পুলিশ সদর দপ্তরের জারি করা দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে ঢাকা জেলার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহীর এসপির দায়িত্ব পালন করে আসা মো. আনিসুজ্জামানকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ঢাকা জেলার নতুন এসপি ছাড়াও গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ নাজির আহমেদ খানকে কুমিল্লার এসপি এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মনিরুজ্জামানকে এসবিতে পদায়ন করা হয়েছে। অপরদিকে পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এএসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। এ প্রজ্ঞাপনে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.