আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৪
পাবনার ঈশ্বরদীতে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পাকশীর রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়ালিফ হোসেন মানিক (৩৩) ঈশ্বরদী পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয় ওয়ালিফ হোসেন মানিক। রাস্তায় যেতেই ৮ থেকে ১০ জন মানিককে গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ২০২৩ সালে ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মী মনা হত্যাকাণ্ডের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.