আজ
|| ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা সফর, ১৪৪৮ হিজরি
সাফজয়ী নারী দলকে কোটি টাকার পুরস্কার দিচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে প্রথম সভা করেছেন নতুন সভাপতি।
সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেয়া হবে নারী দলকে।
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী সাফ চ্যাম্পিয়ন নারী দলকে আর্থিক পুরস্কার দিয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে চ্যাম্পিয়নদের জন্য।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.