আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
অন্তর্বর্তী সরকার কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে: তারেক রহমান
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তবে এই সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, তিনমাস পরে অন্তর্বর্তী সরকারের সফলতার মূল্যায়ন অমূলক নয়। আবার সরকার পরিচালনায় অদক্ষতাও কাম্য নয়। আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে তা সবার জন্য লজ্জার। আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকারে নেই- এমন প্রশ্নও রাখেন তিনি।
তিনি আরও বলেন, রাজনীতি ও অর্থনৈতিক ক্ষমতা মানুষের হাতে না থাকলে গণতন্ত্র টেকশই হবে না। ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সাথে জনগণের সম্পর্ক জোড়ালো হবে।
গার্মেন্টস সেক্টর প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমানের উদ্যোগেই গার্মেন্ট সেক্টরে আন্তর্জাতিকভাবে রফতানি শুরু হয়েছে। বিশ্ব বাজারে গার্মেন্ট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা বেড়েই চলেছে। তবে ষড়যন্ত্র, টাকা পাচারসহ নানা অনিয়মের কারণে এই সেক্টরেও সমস্যা চলছে। এ সময় রাজনীতি রুগ্ন হলে দেশের অর্থনীতিও রুগ্ন হতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.