আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৪
দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেসনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে মেয়র আইভীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্বনিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
প্রসঙ্গত, ডা. আইভী ২০১১ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন। তারপর টানা তৃতীয়বার মেয়রের চেয়ারের থাকেন তিনি। তার বাবা আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.