আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা : সারজিস আলম
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৪
গত ১০ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারে রবিবার নতুন তিনজন উপদেষ্টা যুক্ত হয়েছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ২৪ জন সদস্য রয়েছেন। এ নিয়ে চলছে নানা মতামত, আলোচনা । এবার সেই আলোচনায় যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। অভিযোগ করে তিনি বলেছেন, খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন।
তিনি লিখেছেন, শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা চলছে।
এর আগে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৩ নতুন সদস্য হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.