আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদ বিএনপিপন্থী আইনজীবী ফোরামের
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৪
সুইজারল্যান্ডে অন্তবতী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুপ্রিমকোর্টের বার ভবনের সামনে এ প্রতিবাদ সভা করেন আইনজীবীরা।
এ সময় আইনজীবীরা জানান, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসেই তিনি দেশের ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শুধু তাই না, ফ্যাসিবাদের দোসরা বিদেশের মাটিতে আসিফ নজরুলের মত সম্মানীয় ব্যক্তিদের হেনস্তা করে দেশের ভাবমুর্তি ক্ষুন্ম করে চলেছে। এর তীব্র নিন্দা জানান বক্তারা।
তারা আরও বলেন, যারা এখনও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা পালানোর পথ পাবেন না। বিভিন্নভাবে যারা উস্কানি দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছেন আইনজীবীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.