৫৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৪
টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার তার তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তিনদিন ধরে চলে এই অবরোধ। আজ বেতন পরিশোধের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন।
গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড গ্রুপের ছয়টি পোশাক কারখানার শ্রমিকরা গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই বিক্ষোভ করছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com