আজ
|| ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি
গাজীপুরে বকেয়া বেতন এর দাবিতে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ শ্রমিক বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৪
সকাল থেকে বকেয়া বেতন না পাওয়ার কারনে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ আন্দোলন করছে টিএনজেড এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমীকেরা। আজ সোমবার ৪৮ ঘন্টার অতিবাহিত হওয়ার পরও রাস্তা ছারেনি শ্রমীকেরা।
এই নিয়ে তৃতীয় দিনের বিক্ষোভ। তারা দাবি করছেন গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল, তবে তা এখনো বাস্তবায়িত হয়নি।মহাসড়ক অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই ট্রেন বা আঞ্চলিক সড়ক ব্যবহার করছেন। শ্রমিকরা সড়কে বসে আছেন, কিছু শ্রমিক স্লোগান দিচ্ছেন এবং যানবাহন আটকানোর চেষ্টা করছেন। বেশিরভাগ শ্রমিকদের হাতে লাঠিসোঁটা রয়েছে। পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
অবরোধে অংশ নেওয়া হাবিবুর রহমান নামের এক শ্রমিক বলেন, ‘ঘরভাড়া দিতে পারছিনে দুই মাস ধরে। যেখানে ভাড়া থাহি, পাশের একটি দোকান থেকে বাকি খাচ্ছি; তাকেও টাকা দিতে পারছিনে। প্রতিদিন দোকানের সামনে দিয়ে এলেই বাকি টাকাডা চাচ্ছে। অথচ আমাদের বেতন দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হইছে।’
শহিদুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, যতক্ষণ বেতন না পাচ্ছেন, ততক্ষণ রাস্তা থেকে সরবেন না। বেতন নিয়েই বাড়ি ফিরবেন। বেতন আদায় করতে রাস্তা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.