আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
রিমান্ড শেষে কারাগারে শমী কায়সার ও তাপস
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৪
উত্তরা পূর্ব থানার হত্যার চেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকার চীফ মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।
এর আগে শনিবার বিকেলে তাদেরকে আদালতে তোলা হয়। এ সময় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ সেই জামিনের বিরোধিতা করে। পরে শুনানি শেষে বিচারক কারাগারে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৬ নভেম্বর তাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে, গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৫ নভেম্বর রাতে শমী কায়সারকেও উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.