আজ
|| ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা মহর্রম, ১৪৪৮ হিজরি
অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ডলার
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৪
চলতি অর্থবছরের অক্টোবরে মাসে দেশে ২৩০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আজ রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে গত সেপ্টেম্বর মাসে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসেবে অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ কমেছে। গত মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৬৬ লাখ ডলার।
গত বছরের অক্টোবরে ১৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ।
সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তা হলো, আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং হ্রাস পাওয়া ও হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে লেনদেন অনেকটা কমে যাওয়া।
গত জুলাইতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংকিং কার্যক্রম থমকে যায়। হুন্ডিতে লেনদেন বাড়তে থাকে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত আগস্টের শেষ দিকে ২০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স আসে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.