আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হওয়ার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন মো. সোহেল (২২) ও মো. ইসমাইল (১৬)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই ভাইয়ের মধ্যে সোহেলের দেহের ৭০ শতাংশ ও ইসমাইলের দেহের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, ওই পরিবারে মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মুন্নি (২০) তাসলিমার (১৩) অবস্থা আশঙ্কাজনক রয়েছে। বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তার স্ত্রী শেলীর ৩০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, ২৫ অক্টোবর রাতে উপজেলার গোদনাইল ডহরগাও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের ৬ জন দগ্ধ হন। পরবর্তীতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.