আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৪
সোনারগাঁও উপজেলায় এক প্রাইভেটকার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী।
নিহত প্রাইভেটকার চালকের নাম মোহাম্মদ হানিফ। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে। প্রাথমিকভাবে ধরাণা করা যাচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর তার প্রাইভেটকার নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। মামলা দায়েরের প্রস্তুতী চলছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.