সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে বিস্ফোরণ উড়ে গেল দেয়াল, নারী আহত
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় একটি বাসাবাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনের দেয়াল উড়ে গেছে। এ ঘটনায় কবিতা আক্তার (৪০) নামে এক গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল রোড এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। দগ্ধ কবিতাকে উদ্ধার করে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে বিকট শব্দে বিস্ফোরণে দ্বিতীয় তলার তিনটি কক্ষের বারান্দার দেয়াল ভেঙে নিচে ছিটকে পড়ে। সিলিংয়ের বিভিন্ন পয়েন্টে ফাটল দেখা দেয়। কক্ষের ভেতরের দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণে বাসাটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় কবিতা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী দগ্ধ হয়েছেন। সে আদমজী ইপিজেডের অনন্ত গার্মেন্টেসের কর্মী। বিস্ফোরণের পর লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ওই বার্ন হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, কবিতার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, গ্যাসের চুলা থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণটি হয়েছে। সম্ভবত রাতে চুলার সুইচ বন্ধ করা হয়নি। ভোরে গ্যাসের চুলাতে আগুন ধরাতে গেলেই এ বিস্ফোরণ ঘটতে পারে। ##
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com