আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই : অ্যাটর্নি জেনারেল
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মৌলিক অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক অধিকারে, মিছিল মিটিংয়ে কোন ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছে সরকারের নেই।
এসময় অ্যাটর্নি জেনারেল আরও জানান, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনে দল হিসেবে আওয়ামী লীগকেই বিবাদী করা হয়নি। তাহলে কিসের রিট আবেদন করা হয়েছে বলেও প্রশ্ন তোলেন। এছাড়া এই আইনজীবীর রিট আবেদন করার এখতিয়ার নেই। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ঠিক করেন হাইকোর্ট।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.