আজ রবিবার, আগস্ট ৩০, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন জায়গায় সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা বৃষ্টিতে অলিগলি ও প্রধান সড়কে পানি জমতে দেখা গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষকে। বুধবার (২৬ জুন) সরেজমিনে রাজধানীর শান্তিনগর, মৌচাক, মালিবাগ মোড়, বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে এসব এলাকার রাস্তায় পানি জমে থাকার কারণে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ সময় স্কুলফেরত শিক্ষার্থী থেকে শুরু করে রিকশাচালক, অফিসগামী যাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দুর্ভোগে পড়েছেন। এমন অবস্থায় যানবাহনে গণপরিবহন ও রিকশা সিএনজির সংকট দেখা গেছে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরে গন্তব্যে যাচ্ছেন।
জানা গেছে, সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন ঢাকায় গরমের অস্বস্তি থাকবে না। আকাস মেঘলা থাকবে।

Exit mobile version